চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক অসুস্থ: দোয়া কামনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক শারীরিকভাবে অসুস্থ্য রয়েছেন।

গতকাল ৬আগস্ট (রবিবার) চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের ফেসবুক আইডি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, আজ ৭আগস্ট বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর