
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের তপাদার বাড়ি নিবাসী যুবলীগ নেতা মো: রাজু তপাদার এর বসতঘরে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস।
গতকাল ৬ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৬টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁদপুর সদর মডেল থানার এস আই ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি ঘটনাস্থল শাহতলী তপাদার বাড়িতে পরিদর্শন করেছি। ঘরের দরজা খোলা ছিলো, সেই সুযোগেই চোরচক্র চুরির ঘটনা ঘটিয়েছে। আমি মোবাইলের ট্যাকিং করে প্রকৃত চোর সনাক্ত করার চেষ্টা করছি। সেই লক্ষে চুরি হওয়া মোবাইলের আএমইআই নম্বর দিয়ে ট্যাকিং দিয়েছি। মোবাইল উদ্ধারের মাধ্যমে আশা রাখছি চোর সনাক্ত করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত ৫ আগস্ট (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৩টায় তার বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মো: রাজু তপাদার এর ছোট ভাই মোঃ রাশেদ হোসেন তপাদার, পিতা-মোঃ আবুল হোসেন তপাদার, মাতা-নাসিমা বেগম, সাং-শাহতলী, ওয়ার্ড নং-৪, পো: শাহতলী, থানা : চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার এস আই ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস।
অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৩টায় আমার বসত বাড়ির ১তলা ভবন বিশিষ্ট সদর দরজা সংযুক্ত আংটা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে। আমার বাসার পশ্চিম পাশের সয়ন কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙ্গে আলমারির জিনিসপত্র এলোমেলো করে রাখে এবং স্টিলের আলমারির ২টি ড্রয়ার এবং তস্থিত জিনিসপত্র সহ খাটের ওপরে রাখে।
ড্রয়ারের ভিতরে লকারে রক্ষীত ২ভরি ওজনের চারটি নাক ফুল, গলার চেইন ও নগদ ৬০হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়।
মোবাইল ফোনগুলো হলো- ১। Relme X2- IMEI 1861392049891038, IMEI 2-861392049891020, ২। REDME NOTE 10 PRO MAX IMEI 1-864017054411854, IMEI 2-864017054411862। পরে অজ্ঞাতনামা চোরেরা সব কিছু এলোমেলো রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।



