চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুতের শর্ট সার্কিটে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
একই ঘটনায় বড় শাহতলী গ্রামের তাজু মুন্সির বসত ঘরের মিটারে আগুন লাগার ঘটনা ঘটে।
গতকাল ৬আগস্ট (রবিবার) দুপুর ১টায় শাহতলীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি জাননোর সাথে সাথে চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর এর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহনের ফলে বিদুৎ সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে ।
জানা গেছে, মিটারে আগুন লাগার ঘটনাটি তাৎক্ষনিক উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে জানালে তিনি চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি ২ এর জেনারেল ম্যানেজারকে অবগত করলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় প্রতিষ্ঠান ও বসতঘর।
পরে পল্লীবিদ্যুতের কর্মকর্তা পঙ্কজ এর নেতৃত্বে স্কুলের সংযোগ পুনরায় প্রদান করা হয়। আগুনে ক্ষতিগ্রস্থ তাজু মুন্সির বসতঘরের মিটারটি বিদ্যুত অফিসে নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে বড় শাহতলী গ্রামের মুন্সিবাড়ি নিবাসী তাজু মুন্সির বসতঘরের মিটারে শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে বিষয়টি চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি ২ এর জেনারেল ম্যানেজারকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করেন।



