চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর নাম ব্যবহার করে বিভিন্ন নাম্বার থেকে কল করে ও ঐ সকল নাম্বারের হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি সংযোজন করে টাকা দাবি করা হচ্ছে।
গতকাল ৬আগস্ট (রবিবার) জেলা প্রশাসন চাঁদপুরের ফেসবুক আইডিতে এই বিষয়ে সকলকে সতর্ক করে সতর্কবাতা প্রদান করেছেন।
এতে আরো উল্লেখ করা হয়, এ সকল নম্বরে কোন রকম আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ সকলকে অনুরোধ করা হয়।



