চাঁদপুর পুলিশ সুপারের সাথে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সাথে ডিডি এনএসআই, অফিসার ইনচার্জ রেলওয়ে থানা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, গীতা স্কুল পরিচালনা কমিটির শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল ৩আগস্ট (বৃহস্পতিবার) শুভেচ্ছা বিনিময়কালে ডিডি এনএসআই, অফিসার ইনচার্জ রেলওয়ে থানা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, গীতা স্কুল পরিচালনা কমিটি, রাজনৈতিক ব্যক্তিবর্গগণের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইলামম খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর