দৈনিক চাঁদপুর দিগন্তে পত্রিকা ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় কেক কাটা ও দোয়া অনুিষ্ঠত হয়েছে। গত ২ আগষ্ট বিকেলে পত্রিকা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী পরিচালনায় স্বাগত বক্তব্যে এ সময় সম্পাদক সকল সাংবাদিক, লেখক, পাঠক, ও শুভাকাক্সক্ষীদের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী বিষয়ক সম্পাদক এড. মো. শাহজাহান খান, পত্রিকার যুগ্ম সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুর শুকুর মস্তান, সাবেক বার্ত সম্পাদক কে এম সালাউদ্দিন, সহ সম্পাদক ইমাম হোসেন সৌরভ, জামাল আহমেদ আখন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, কচুয়া প্রতিনিধি এমদাদ উল্লাহ, আঃ গফুর মোল্লা, স্টাফ রিপোর্টার ও শিক্ষানবিশ আইনজীবী শেখ মো. বেলায়েত হোসেন সহ উপস্থিত ছিলেন চাঁদপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এ সময় আরো উপস্থিত ছিলেন। দৈনিক প্রিয় চাঁদপুরের বিশেষ প্রতিনিধি বাদশ ভুইয়া, ফরিদগঞ্জ প্রতিনিধি সাইদ আনোয়ার, সহকারী সার্কুলেশন শাহাদাত হোসেন সহ পত্রিকার কর্মকর্তবৃন্দ। অনুষ্ঠান শেষে পত্রিকার ১৭ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে পত্রিকার জন্মদিন পালন করা হয়।
সবশেষে চাঁদপুরের সিনিয়র সাংবাদিক এসএম আনোয়ারুল করিম, আল ইমরান শোভন, ইব্রাহিম রনিসহ অসুস্থ সকল সাংবাদিকগনের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।



