চাঁদপুর খবর রির্পোট: শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ২দিনের সফরে আজ চাঁদপুর আসছেন।
গতকাল ১৫জুন (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচীর মধ্যে রয়েছে আজ ১৬জুন (শুক্রবার) সকাল ১০টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। এদিন দুপুর ২টা ৩০মিনিটে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে দেখতে হাসপাতালে যাবেন।
দুপুর ৩টায় চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন করবেন।
এদিন বিকাল ৪টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে চাঁদপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে ১৩নং ওয়ার্ডের উঠান বৈঠক ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী’র উদ্যোগে একজন ক্যান্সার রোগীকে ঘর প্রদান করবেন।
বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় মন্ত্রীর জে এন সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে নতুন সরকারিকৃত চাঁদপুরের ৭টি কলেজের উদ্যোগে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাবেন। এদিন রাত ৮টায় মন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
১৭জুন (শনিবার) সকাল ৮টায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষক সমাজের করনীয় করনীয় শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।




