চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৫জানুয়ারী (রবিবার) নতুন বাজার পুলিশ পাড়ি বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার ফাঁড়ি এরিয়া এবং দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুদীপ্ত রায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।




