রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর খবর রিপোর্ট : মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সম্পর্কিত খবর