
স্টাফ রিপোর্টার: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে চাঁদপুর ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পোনে ৮টায় শহরের মিশন রোড শাহী মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে, হাজী মহসিন রোড, হর্কাস মার্কেট সড়ক ও বাইতুল আমিন জামে মসজিদ সামনে হয়ে শহীদ মিনার ও জুলাই স্মৃতিস্তম্ভে সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, এনসিপির জেলা আহবায়ক মো: মাহবুব আলম।
আরো উপস্থিত ছিলেন এলডিপির নেতা, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, জুলাই যোদ্ধা আব্দুল হাই লাভলু সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



