
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার সাজুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বুধবার রাত ২টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনির চৌধুরী। শাহজাহান হাওলাদার সাজুর গ্রেপ্তারের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



