চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রেস ক্লাবের ইতিহাসের সর্ববৃহৎ দু দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলা) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলোর সংবাদ প্রকাশের ক্ষেত্রে শিরোনাম নির্বাচনে আরও সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় সংবাদের শিরোনাম ও ভেতরের বিষয়বস্তুর মধ্যে যথাযথ সামঞ্জস্য থাকে না। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নিজ নিজ পত্রিকার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে আরও দক্ষতার সঙ্গে সংবাদ উপস্থাপন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “সংবাদ পড়া বা শোনার পরেই যেন বোঝা যায় এটি কোন্ পত্রিকার সংবাদ। প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্য থাকা উচিত। অনেক সময় সমাজে দ্রুত ছড়িয়ে পড়া বিষয়গুলোতে আমরা বেশি গুরুত্ব দিলেও সংবাদের মান এবং তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি এড়িয়ে যাই। অথচ সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে ভুয়া ও সঠিক সংবাদের পার্থক্য সহজেই নির্ণয় করা সম্ভব। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত রূপান্তর ঘটছে এবং সাংবাদিকতা পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। এই প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের জন্য সাংবাদিকদের যথাযথ জ্ঞান থাকা জরুরি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই সময়োপযোগী প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে বড় ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে এবং সর্বোচ্চসংখ্যক সাংবাদিকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা সদর ও বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আগ্রহী প্রত্যেক সাংবাদিকের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানের পৃষ্ঠপোষকতা এবং জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের সাংবাদিকরা এআই, ফ্যাক্ট চেকিং ও ভুয়া সংবাদ প্রতিরোধের বিষয়ে বাস্তবসম্মত ধারণা লাভ করবেন।”

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খানের পক্ষে ক্রেস্ট গ্রহণ ও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হাবিব কাজল।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাকে ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এছাড়া অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং প্রশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

কর্মশালার প্রশ্নপর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, এ এইচ এম আহসান উল্ল্যাহ, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, একুশে টেভির জেলা প্রতিনিধি মো: নেয়ামত হোসেন, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক মো: আলামিন ভূইয়া, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচএম নিজাম, বাংলা এডিশন জেলা প্রতিনিধি মোসাদ্দেক আল আকিব, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান গাজী, কালের কন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আল আমিন, ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু হেনা কামাল, সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম ভূইয়া, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, মতলব উত্তর প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লাভলু, মতলব দক্ষিন প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, কচুয়া প্রেস ক্লাব সভাপতি মো: আতাউল করিম, সাধারণ সম্পাদক মো: এমদাদুল্লা, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মো: মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, গ্রীন চাঁদপুরের সম্পাদক আশিক খান, দৈনিক প্রিয় চাঁদপুরের বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক চাঁদপুর সংবাদের নির্বাহী সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন আহম্মেদ, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির, লক্ষন চন্দ্র সূত্রধর, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জোবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো: শরীফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য মো: ইলিয়াছ পাটওয়ারীসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী।

অত্যন্ত সফলভাবে এ কর্মশালায় চাঁদপুর জেলার সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩৫জন সাংবাদিক অংশগ্রহন করেন। দুপুর ১২টায় প্রশিক্ষনার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ, ড্যাফোডিল এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল।

উল্লেখ্য, আজ ৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে (৩য় তলায়) প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর