শাহতলী কামিল মাদরাসায় নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শাহতলী কামিল মাদরাসা ভেন্যুতে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ইসলামী আরবী বিশ্ববিদ্যাল এই আয়োজনে করায় ধন্যবাদ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে সাম্যের কবি। নজরুল যুবসমাজকে অন্যায়, জুলুম এবং অন্ধকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। শিক্ষার্থীদের মধ্যে
কবি নজরুলের আদর্শকে ধারন করে এগিয়ে যেতে হবে।
নজরুল আমাদের শিখিয়েছেন কীভাবে জ্ঞান ও সাহিত্যের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করা যায়। তোমাদেরকে কেবল প্রতিযোগিতায় বিজয়ী হলেই চলবে না, নজরুলের সেই অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং ইসলামের সুমহান মানবিক মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক জেলা পর্যায়ে এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সুস্থ ধারার সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির দিকে ধাবিত করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নজরুলের সাহিত্য ও ইসলামের উদার ও মানবিক শিক্ষার সাথে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যারা আজ বিজয়ী হবে, তাদের জানাই আন্তরিক শুভকামনা। আর যারা বিজয়ী হচ্ছ না, তাদের বলব তোমরা কেউ হেরে যাওনি। জাতীয় কবির ঈমানী ও মানবিক সৃষ্টিকে চর্চা করতে পারাই তোমাদের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, ১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে। এ মাদরাসার কার্যক্রম মক্তব দিয়ে শুরু হয়েছে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২সালে কামিল প্রতিষ্ঠা করেছেন। এ মাদরাসা থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন৷ এ মাদরাটি অত্র অঞ্চল সহ দেশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোহেল রুশদী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন৷ প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল চালু করেছেন। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি কাজ করছেন।
শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ ইকবাল, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ ইকবাল বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রথমবার এ আয়োজন করেছে৷ আরো আয়োজন করবে, এটাই শেষ নয়। ইতিমধ্যে উপজেলা পর্যায় প্রতিযোগিতা শেষ হয়েছে৷ এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা জেলা পর্যায় এসেছেন। এখান থেকে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায় যাবে। বিভাগ থেকে জাতীয় পর্যায় যাবে৷ তারপর সবকিছু ঠিক থাকলে সংস্কৃতি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে৷ এখান থেকে আমারা যা শিখবো তা ভবিষ্যতে কাজে লাগবে। নজরুলের যে জীবন চেতনা, যার কোন সামরিক ট্রেনিং নাই, তারপরও প্রথম সারির যোদ্ধা ছিলেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক বলেন, নজরুল এর মেধা আল্লাহ প্রদত্ত মেধা। ওনার কবিতা, গ্রন্থের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। নজরুলের জীবন সম্পর্কে জানতে হবে৷ তার সম্পর্কে গবেষনা, তার সম্পর্কে জানা প্রয়োজন৷

শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাস্মদ ইয়াছিন মিয়া, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা সহকারি অধ্যাপক নূর আহমেদ, গাজীপুর আহম্মদিয়া ফাযিল মাদরাসা সহকারি অধ্যাপক (বাংলা) ওমর ফারুক, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক ফরহাদুল হাসান, চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক বোরহান উদ্দিন, ভোলদিঘি কামিল মাদরাসার প্রধান ফকিহ আবুল হাসানাত, সুহিলপুর ফাযিল মাদরাসা সহকারি শিক্ষক মো: হানিফ মিয়াজী,
শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসা ফাযিল মাদরাসা ছাত্র আল নাসিম।

বিচারকের দায়িত্ব পালন করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, নিশ্চিন্তপুর ডিএসআই কামিল মাদরাসার নুর আহম্মদ, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক ফরহাদুল হাসান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজারগাঁও ফাযিল মাদরাসার ছাত্র মো: রবিউল হাসান।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চাঁদপুর জেলার ৮টি উপজেলার ১৮টি মাদরাসার ৩৫জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

ক্যাপসান: গতকাল শাহতলী কামিল মাদরাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর