
চাঁদপুর খবর রিপোর্ট: আজ সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হবে।
গতকাল ২নভেম্বর (সোমবার) শাহতলী কামিল মাদরাসা সূত্রে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ ইকবাল চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক।
এতে সভাপতিত্ব করবেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।



