
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর ২৪ অক্টোবর গৌরবের ৫২ বছর ও নজরুল বর্ষ (২০২৬-২৭) উপলক্ষে কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে ” রাক্ষুসী ” নাটক চাঁদপুরের জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে মঞ্চায়ন অনুষ্ঠিত।
মঞ্চায়ন শেষে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের নাট্যরূপ ও শহীদ পাটোয়ারী নির্দেশনায়, অনন্যার ৩৪ তম প্রযোজনা ও ৪০ তম ” রাক্ষুসী ” মঞ্চায়ন।
মঞ্চে প্রবেশানুসারে যারা অভিনয়শিল্পী ঃ ফারজানা আক্তার, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, শাহরিয়ার আবির, শরীফুল ইসলাম, রুনা আক্তার আশা, আলিফ, মহিমা আক্তার, প্রান্তিক দাস, মোঃ হানিফ, সাবিত্রী রানী ঘোষ, চন্দন সরকার, শহীদ পাটোয়ারী, মানিক দাস, হৃদয় কর্মকার, জিহাদ, সীমা আক্তার, আখলাকুল ইসলাম লাকু, দীপক ভট্টাচার্য, দুলাল সরকার, মৃণাল সরকার, জয়রাম রায়, কামরুল ইসলাম প্রমুখ।
মঞ্চ ব্যবস্থাপক ঃ মোবারক হোসেন শিকদার, আলো নিয়ন্ত্রণ ঃ হাবিবুর রহমান পাটওয়ারী (অতিথি), রূপসজ্জা ঃ গোবিন্দ মন্ডল (অতিথি), ধ্বনি সংযোজন ও নিয়ন্ত্রণ ঃ মামুন হোসেন ও কার্তিক সরকার (অতিথি), পোষাক পরিকল্পনা ঃ দীপক ভট্টাচার্য , সীমা আক্তার ও ফাতেমাতুজ জোহরা, সামগ্রিক ব্যবস্থাপনা ঃ জসীম মেহেদী, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ও মানিক দাস, প্রযোজনা উপদেষ্টা ঃ মোঃ হানিফ ও চন্দন সরকার, প্রযোজনা অধিকর্তা ঃ কামরুল ইসলাম।



