শাহরাস্তি মেডিল্যাব হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-তালুকাটা ২০ রোগীর অস্ত্রোপচার

স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা ২০ রোগীকে বিনামূল্যে সফল ভাবে অস্ত্রোপচার করেছে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের কর্তৃপক্ষ। রোগীদের মধ্যে অধিকাংশই ছিলো শিশু।

১৩ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা. আরিফ-উল-হাসানের উদ্যেগে ওই চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয় বরং দেশের যে কোনো প্রান্ত থেকে আসা রোগীদের জন্য নিয়মিত ও চলমান সেবা কার্যক্রম হিসেবে প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচার করা হবে। কর্মসূচির আওতায় বিনামূল্যে অস্ত্রোপচার, হাসপাতালে থাকা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি দেওয়ার ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রথম ধাপে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করবেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।
অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামানের (এফসিপিএস,এমএস) নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ২০ জন রোগীর মাঝে অস্ত্রোপচার করে সফল হয়।

উলেখ্য, অজপাড়াগাঁয়ে অবস্থিত উন্নতমানের চিকিৎসা ব্যাবস্থা মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে চলতি বছর এপ্রিল মাসে এক মহিলার পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং জুন মাসে আরেক মহিলার পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার,

সর্বশেষ ৭ আগস্ট শুক্রবার একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক মহিলার পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ এবং ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে আলোচনায় আসেন মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসান। তখন জাতীয় দৈনিক কালবেলাসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর