চাঁদপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদ্বোধনী আজ

চাঁদপুর খবর রিপোর্ট : শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন উপলক্ষে চাঁদপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নির্ধারিত ছয়টি উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একযোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের এক স্মারকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের আজ ৬ অক্টোবর সকাল ৮টার মধ্যে জেলা প্রশাসক, চাঁদপুরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকতে হবে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার স্বাক্ষরিত ৪ অক্টোবরের স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ আয়োজন করা হচ্ছে। শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা উদযাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর