
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের নাজিরপাড়া নিবাসী এবং মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক জনাব আব্দুল হান্নান আর নেই।
তিনি সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুম আব্দুল হান্নানের মৃত্যুতে মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর চাঁদপুর শহরের গোরে গরিবা বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল হান্নান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের ভগ্নিপতি ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সোহেল রুশদী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।




