নতুন বাজার পানির পাম্পের পাইপলাইন সংস্কার চলছে : সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার নতুন বাজার পানির পাম্পের দীর্ঘদিনের পুরোনো পানি সরবরাহের দুটি লোহার পাইপলাইনে একসঙ্গে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় পানি সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে দিন-রাত নিরলসভাবে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে একটি পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্রাহকদের রোটেশন পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, অবশিষ্ট পাইপলাইন প্রতিস্থাপনের কাজ আগামীকালের মধ্যে শেষ হলে নতুন বাজার পানির পাম্পের পানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক হবে।

এদিকে, সাময়িক পানি সংকটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন বাজার পানির পাম্পের গ্রাহকদের ধৈর্য ধারণ এবং সংস্কারকাজে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আন্তরিক সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ।

সম্পর্কিত খবর