
মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার খর্গপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর এলাকায় মতলব-পেন্নাই সড়কের পাশে অবস্থিত আদিবা তুলার মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় আদিবা তুলার মিলে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মুহূর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। তখন এ এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মতলব ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের কর্মচারী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে মিলের মেশিন চালু দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট ॥েথকে আগুনের স॥ূত্রপাত হয়। পরে আমি ডাকচিৎকার দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে কারখানার দুটি মেশিন, জুট ও তুলা সম্প॥ূর্ণ পুড়ে যায়।
মিলের মালিক মো. লিটন প্রধান জানান, অগ্নিকাণ্ডে আমার মিলের মেশিন, জুট ও তুলাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



