বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

স্টাফ রিপোর্টার : বুধবার (২২ জুলাই ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এটিএসআই পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনস্টেবল মো. মুরাদ উদ্দিনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর