
স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তিতে মাটি বিক্রি করায় জমির মালিকে অর্থদন্ড করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ওই অর্থদন্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানান, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করার অপরাধে জমির মালিক নিজের অপরাধ স্বীকার করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় অভিযুক্ত জমির মালিকে পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন চিতোষী পূর্ব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও শাহরাস্তি মডেল থানার সাব ইন্সপেক্টর আল আমিন ও সঙ্গীয় ফোর্স।
অবৈধ ড্রেজারে সংযোগ বিচ্ছিন্ন করে মালিক পক্ষকে আগামী চার ঘন্টার মধ্যে অবৈধ ড্রেজারটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। অন্যথায় পরবর্তীতে অভিযোগ পেলে তার অবৈধ ড্রেজার মেশিন টি জব্দ করে প্রশাসনের জিম্মায় নিয়ে আসা হবে জানিয়ে দেওয়া হয়।



