
স্টাফ রিপোর্টার : গ্রাহকদের আস্থা, সন্তুষ্টি ও দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী বিশেষ বিক্রয় উৎসবের র্যাফেল ড্র-এর বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেছে ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টস।
রবিবার (২০ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ ফিউচার ইলেকট্রনিক্স শোরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মানজনকভাবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানায়, ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী এই বিশেষ অফারের আওতায় ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টসের যেকোনো পণ্য ক্রয়কারী গ্রাহকরা র্যাফেল ড্র-তে অংশগ্রহণের সুযোগ পান।
পরবর্তীতে স্বচ্ছ লটারির মাধ্যমে নির্বাচিত প্রথম থেকে ৮০তম বিজয়ীর হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ছাগল, যা বিজয়ী গ্রাহকের হাতে তুলে দেওয়া হলে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টসের পরিচালক মো. কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী সদস্য হাফেজ মো. ফরহাদ হোসেন এবং ওয়্যারলেস বাজার শোরুমের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. কুতুব উদ্দিন বলেন, গ্রাহকদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসের প্রতিদান দিতেই আমরা মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য এবং উন্নত সেবার পাশাপাশি নিয়মিত বিভিন্ন অফার ও পুরস্কারমূলক কর্মসূচির আয়োজন করে থাকি।
ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আয়োজনকরা জানান , চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার শোরুম, ডায়াগনস্টিক হাসপাতাল সংলগ্ন শোরুম এবং পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশের শোরুম, এই তিনটি শোরুমের ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত মোট ৮০ জন সৌভাগ্যবান গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর বিজয়ী গ্রাহকরা ফিউচার ইলেকট্রনিক্সের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, মানসম্মত পণ্য কেনার পাশাপাশি পুরস্কার জয়ের সুযোগ প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আগ্রহ ও আস্থা আরও বাড়িয়ে তুলবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেন।
এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক গ্রাহকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



