
স্টাফ রিপোর্টার : পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রধান শাখার অধীনে বাগাদী চৌরাস্তায় ইলেক্ট্রনিক বুথ শুভ উদ্বোধন ও ক্যাশলেস ক্যাম্পেইন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শাখা প্রধান এজিএম বিউটি দাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, ক্যাশলেস ব্যাংকিং নগদ টাকা লেনদেন করতে হয় না, ইলেক্ট্রনিক বুথের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে। নগদ টাকায় চোর, ডাকাত, ছিনতাইকারীর ভয় থাকে।
মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে টাকা লেনদেন করা যাবে, ভয়ের কোনো কারণ থাকে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন ও বাগাদী চৌরাস্তার ব্যবসায়ী মো. আক্তার হোসেন মাল। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর জেলার বি ইসলাম, বিভিন্ন শাখা ও উপ-শাখার ম্যানেজার ও সহকর্মীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ রানা মজুমদার।
অনুষ্ঠানের পূর্বে বাগাদী চৌরাস্তা এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভাশেষে ইলেক্ট্রনিক বুথের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাঈনুল ইসলাম।



