
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার একাধিকবারের সাবেক প্যানেল মেয়র, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আহমদ সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ। তাঁকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে সহমর্মিতা জানাতে তাঁর বাসায় যান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। রোববার (১৯ জুলাই ২০২৬) রাতে তাঁকে দেখতে যান তিনি। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের নিবেদিতপ্রাণ এই নেতাকে দেখতে গিয়ে অ্যাড. সলিম উল্যা সেলিম তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী উপস্থিত ছিলেন।



