কচুয়ায় সম্পত্তি নিয়ে বিরোধ : তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : কচুয়ায় সম্পত্তি নিয়ে বিরোধ, তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সাচার ইউনিয়নের তালুকদার বাড়ির দৌলত মিয়ার ছেলে কবির হোসেন জানান, তার ভাই রমজান পার্শ্ববর্তী গ্রামের মজুল ভূইয়ার নিকট তার বাবর মৃত্যুর পর সাচার মৌজার ৪৬৯৩ খতিয়ানের বিএস দাগ নং ২৬৯৭ এর মধ্যে ২.৫২ শতাংশের মধ্য থেকে সাফ কবলা দলিল করে বাড়ির স্থাপনা বিহীন ১.১০ শতক ভূমি বিক্রি করে দেয়। রমজান হিস্যা অনুযায়ী তার বাবার সম্পত্তি পায়. ৮৮ শতক।

কবির তার দখলিয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গায় অনধিকার প্রবেশ ঠেকাতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১৪৫৯/২৫।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সহকারি কমিশনার ভূমি কচুয়াকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

সাচার ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ইকরামুল হক ভূইয়া সঠিকভাবে তদন্ত না করে একতরফা প্রতিবেদন প্রেরণ করেন।
তার প্রতিবেদনে উল্লেখ করেন কবির হোসেনের বাড়ির ওই জায়গা তার দখলে নেই।

অথচ বাস্তবে তারা দীর্ঘদিন ধরে ওই জায়গায় পাকা দালান নির্মাণ করে বসবাস ও ভোগদখলে রয়েছেন বলে দাবী করেন কবির ও তার পরিবার।

এই কারণে তিনি ইউনিয়ন ভূমী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন। তালুকদার বাড়ির বাসিন্দা আলআমিন ও তার মা নবিয়া খাতুনসহ একাধিক ব্যাক্তি বলেন কবির তার নিজের জায়গায় বিল্ডিং নির্মান করে ভোগ দখলে আছে বলে দাবী করেন।

সাচার ইউনিয়ন সহকারি ভূমি ককর্মকর্তা মো.ইকরামুল হক ভূইয়ার মুঠেফোনে বার বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই। কবির হোসেন ন্যায় বিচার পেতে যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।

সম্পর্কিত খবর