চাঁদপুরে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্র ও যুবশক্তির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের পরিবারের খোঁজখবর নিতে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তি চাঁদপুর জেলা যৌথভাবে শহীদ মো. ফরিদ আহমেদ ছৈয়াল ও শহীদ আব্দুর রহমান দেওয়ানের কবর জিয়ারত করেন এবং তাঁদের নিজ নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলার আহ্বায়ক সাগর হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক শিহাব মির্জা এবং মিডিয়া সেলের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম। জাতীয় যুবশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাসেল মাহমুদ, শামসুদ্দিন খন্দকার রানা ও রিফাত আহমেদ। এছাড়াও জুলাই অভ্যুত্থানে চাঁদপুরের সম্মুখ সারির সহযোদ্ধা তামিমুল গাজীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তাঁদের আত্মদান জাতির জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাঁদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার।

সম্পর্কিত খবর