
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগামী ১৬ মে চাঁদপুর সফর ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় আগমন উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর শাহতলী বাজার থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লার বাজারে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এসএম বাকের খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মিজি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি মোশারফ কারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও রুবেল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান ও মনিরুজ্জামান পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার,
সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী ও শাহ মাহমুদ সেলিম হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিব কারী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল কাজী, সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমাম গাজী, ৭নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারী,
৯নং ওয়ার্ড সভাপতি নাছির হাজী, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বাদল খান, সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইকবাল খান, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক আক্তার খান, যুবদল নেতা জহির পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।




