চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁদপুর খবর রিপোর্ট : জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল পৌনে ৯ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
র‍্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

র‍্যালিটি জেলা জজ আদালতের সামনে থেকে বের হয়ে চক্ষু হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, পুলিশ সুপার মো. রবিউল হাসান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড, শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড, জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড, কুহিনুর রশিদ, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপনসহ বিচার বিভাগের বিচারক, প্যানেল আইনজীবী সহ অতিথিবৃন্দ।

র‍্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার। জেলা আইনজীবী সমিতিতে আইনগত সহয়তা দিবসের সেমিনারে অংশ নেন বিচারক সহ প্যানেল আইনজীবী অন্যান্য আইনজীবী ও বিচার প্রার্থীরা।

(বিস্তারিত আসছে)…

সম্পর্কিত খবর