
মহসিন হোসাইন : চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, আপনাদের সহযোগিতা পেলে মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো। জেলা পরিষদের উন্নয়ন হলে উপজেলার উন্নয়ন হবে। আপনারা জেলা পরিষদকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমে জেলা পরিষদ আরো শক্তিশালী হবে। আপনাদের সহযোগিতায় প্রাচীন এ প্রতিষ্ঠান ভালো থাকবে। এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান। সকলকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য জেলা পরিষদ প্রশাসক আহ্বান জানান। তাছাড়া তিনি’ সবার আগে বাংলাদেশ’ ধারণ করার জন্য সকলকে অনুরোধ করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জাহেদ হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি,
জেলা সমাজসেবা অফিসার মোঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিনা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিডি , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভায় জেলা পরিষদের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।



