চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগ কার্যক্রমের মাঠ পরীক্ষার সমাপনী দিনে রবিবার (২৬ এপ্রিল) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী মাঠ পরীক্ষায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই এবং সর্বশেষ মাঠ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই সম্পন্ন হয়। মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর-এর সার্বিক তত্ত্বাবধানে সমগ্র মাঠ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

এ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর