
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের গণসচেতনতামূলক কার্যক্রম গতকাল রোববার (২৬ এপ্রিল) বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয় ও ফারাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কর্তৃক এস এস সি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, এবং মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।



