রামপুরে জোরপূর্বক সম্পত্তি দখল করে বসতঘর নির্মাণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ছোট সুন্দর গ্রামে জোরপূর্বক পত্রিক সম্পত্তি দখল করে বসত বাড়ি নির্মান করার অভিযোগ পাওয়া গেছে, একই বাড়ি অন্য শরিকদার ক্ষমতা খাটিয়ে আরেকজনের সম্পত্তি দখল করে বসত বাড়ি নির্মান করেন, এ নিয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, আমজাদ আলী পাটওয়ারী ২৩ -৮-৫৭ সালে তার ছোট ছেলে আমিনুল হক পাটওয়ারী, বড় ভাইয়ের দুই স্ত্রী ফয়জেন্নেছা, স্বামী সুলতান আহমেদ, ফাতেমা খাতুন, স্বামী আব্দুল লতিফ পাটওয়ারীকে সাবেক ৬৩নং ছোট সুন্দর
মৈজার ১৩৩নং খতিয়ানে, সাবেক ৬৬৮ দাগে ১৪ শতাংশ করে তিনজনকে ৪২ শতাংশ সম্পত্তি ৯০৬১ নং দলিল মূলে রেজিস্টরি করে দেন। এরপর থেকে তারা সে সম্পত্তি উভয়েই ভোগ দখলে ছিলেন।

১৯৮৭/৮৮ সালে বিএস জরিপ কালে আমিনুল হক পাটওয়ারীর বড় ভাইয়ের দুই স্ত্রী ফয়জেন্নেছা, স্বামী সুলতান আহমেদ, ফাতেমা খাতুন, স্বামী আব্দুল লতিফ পাটওয়ারী তারা দুজন মিলে আমিনুল হক পাটওয়ারীকে বাদ দিয়ে তাদের দুই জনের নামে বিএস করে নেন।

বিএস রেকট জরিপ কালে ফাতেমা খাতুনের বড় ছেলে মনজুর কাদির পাটওয়ারী তসিল অফিসার ছিলেন, তার ক্ষমতা বলে আমিনুল হক পাটওয়ারীকে বাদ দিয়ে তাদের নামে বিএস করে নেন।

বিষয়টি যখন আমিনুল হক পাটওয়ারীর অলি ওয়ারিশগন জানতে পারেন, তখন তারা বিএস সংশোধনের মামলা করলে ২৫-১০-২০২৩ সালে তাদের নামে বিএস সংশোধন হয়ে আসে। উল্লেখিত সম্পত্তি সংশোধন হয়ে আসারপরে আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগনের নামে হাল ৭৫:নং ছোট সুন্দর মৌজার ১১৪৩ নং নামজারি ও জমা খারিজ লিপিবদ্ধ হয়।

গত ২০২৪ সালে দেশের চিত্র পরিবর্তন হওয়ার পর রাজনীতিক কারনে আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগন বাড়ি ছাড়া হলে সময় সৃযোগ বুঝে বিল্লাল পাটওয়ারী জোরপূর্বক ক্ষমতার জোরে বাড়ির অন্যাদের বাঁধা সত্তেও বসতবাড়ি নির্মান করেন।
ফাতেমা বেগম এবং ফয়জেন্নেছার অলি ওয়ারিশগনের কাছ থেকে একই বাড়ির বিল্লাল পাটওয়ারী কিছু সম্পত্তি ক্রয় করেন। বিল্লাল পাটওয়ারী ফাতেমা বেগম এবং ফয়জেন্নেছাদের সম্পত্তি দখলে না গিয়ে রাস্তার পাশে আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগনের সম্পত্তি দখল করেন। বাড়ি নির্মানের সময় আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগনের অনুপস্থিতি থাকার কারনে বাড়ির অন্যান্যরা বিল্লাল পাটওয়ারীকে বাঁধা প্রদান করেন, কিন্তু তিনি কারো কথা তোয়াক্কা না করে এক পর্যায়ে জোরপূর্বক আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগনের সম্পত্তিতে বসত বাড়ি নির্মান করেন। এখন বসবাস করছেন, কোন ক্ষমতার জোরে আরেকজনের সম্পত্তিতে বিল্লাল পাটওয়ারী বসত বাড়ি নির্মান করেন এনিয়ে এলাকার সচেতন মহলের মাঝে নানাহ প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন পাটওয়ারী জানান, কাজে কলমে মূলত আমিন পাটওয়ারীর সম্পত্তি,এটার দলিল ও খারিজ রয়েছে, বিল্লাল পাটওয়ারী বসত বাড়ি নির্মান করার সময় আমিন পাটওয়ারীর ওয়ারিশগনের সাথে সমন্বয় করে বাড়ি
নির্মান করার পরামর্শ দেয় দেন বলে তিনি জানান।

এ বিষয়ে ২০২৪ সালে তৎকালিন চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর কাছে আমিন পাটওয়ারী অলি ওয়ারিশগন অভিযোগ করলে বিল্লাল পাটওয়ারী চেয়ারম্যানের কার্যালয় হাজির হয়নি বলে তারা জানান।

অভিযুক্ত বিল্লাল জানান, খরিদা সম্পত্তি হিসেবে আমি মালিক হই, সর্বপ্রথম ২৬-২-৮৬ সালে বদিউজ্জামান পাটওয়ারীর কাছ থেকে ৩শতাংশ সম্পত্তি ক্রয় করেন, এরপর ২১.-৮-৮৮ সালে ৬শতাংশ সম্পত্তি ক্রয় করা হয় সিরাজুল ইসলাম পাটওয়ারী কাছ থেকে, ৮-১১-৯৫ সালে সাহাবুদ্দিনের কাছ থেকে ২ দলিলে ৬শতাংশ সম্পত্তি ক্রয় করা হয়, ২৯-১২-২০০২ সালে সিরাজুল ইসলামের কাছ থেকে ৭শতাংশ, ২০-৫-২০০৩ সালে খালেদ মাহমুদের কাছ থেকে ৭ শতাংশ, ২৭-৩-২০০৬ সিরাজুল ইসলাম পাটওয়ারীর কাছে থেকে ৬শতাংশ, মোট বিভিন্ন দলিলে ৬৬৮ দাগে সাড়ে ৩৫ শতাংশ সম্পত্তি ক্রয় করি। এখানে জোরপূর্বক কারো সম্পত্তি দখল করার প্রশ্নই আসেনা। উভয় সম্পত্তির উপর মামলা চলমান রয়েছে। এবং আমার ৩৫ শতাংশ সম্পত্তির খারিজ খতিয়ান ও রয়েছে। তবে আমিন পাটওয়ারীর অলি ওয়ারিশগনের কাছ থেকে কোন সম্পত্তিক্রয় করেনি বলে তিনি জানান।

এ বিষয়ে আমিন পাটওয়ারীর ওয়ারিশগন জানান, আমাদের দাদা আমার বাবার নামে যে সম্পত্তি দিয়েছে, তার দলিল, খারিজ খতিয়ান সব কিছু রয়েছে, আমরা আমাদের সম্পত্তি ফিরে ফেতে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।

সম্পর্কিত খবর