
চাঁদপুর খবর রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মতলব দক্ষিণ উপজেলার চারটভাঙ্গা বাজারস্থ আসামী মন্নান প্রধানীয়াকে পাঁচশত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত মন্নান প্রধানীয়া (৬৩) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চারটভাঙ্গা প্রধানীয়া বাড়ীর পিতা-মৃত ইয়াসিন প্রধানীয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণির ১৯(ক) ধারায় মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।



