
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্তভাবে প্রার্থীরদের নাম ঘোষণার পরে মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারী ও শিশু পিপি এডভোকেট শিরিন সুলতানা মুক্তা তার ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটার্সে প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন “আসসালামু আলাইকুম। আমি “এডভোকেট শিরিন সুলতানা মুক্তা”। আমি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু মনোনীত হইনি। দল আমাকে কোন না কোন কারণে মূল্যায়ন করতে পারেনি। তাতে আমি
দলীয় সিদ্ধান্তইকেই মেনে নিয়েছি। আমার যত শুভাকাঙ্ক্ষী, নেতা-কর্মী, আত্মীয়-স্বজন, ভাই-বোনেরা আছেন কেউ কষ্ট নিবেন না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা কারী। আমাদের ভাগ্য তিনিই নির্ধারণ করেন। আমার প্রতি আপনাদের সকলের যে নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছেন তা আমার সারা জীবন পথ চলার শক্তি হয়ে থাকবে। আশা করি ভবিষ্যৎতে আপনারা আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।




