হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং উপাধী দক্ষিণের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নোয়াব খান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সুমন মিজির পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ হামিদ মজুমদার, আঃ সোবহান মজুমদার, সহকারী শিক্ষক মোঃ বশির উলাহ্, সীমা রানী পাল, নির্মল মন্ডল, সোনিয়া জাহান, মুহাম্মদ মুক্তার হোসেন, হাবিবুর রহমান, রুপালী বিশ্বাস, রত্না রানী কর, রুবেল রহমান, আসাদুজ্জামান, নাসরিন আক্তার, শিল্পী আক্তার, আলাউদ্দিন, রবিউল হাসান, সম্পা রানী পাল, আব্বাস বকাউল, কম্পিউটার ল্যাব অপারেটর মেহেদী হাসান হৃদয় প্রমূখ।

মিলাদ ও দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলাউদ্দিন হোসেন।

সম্পর্কিত খবর