
এম.এম কামাল: চাঁদপুর শহরের সরকারী কলেজ মসজিদ মসজিদ সংলগ্ন আন্-নাজির আইডিয়াল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের কে পবিত্র কোরআন মাজিদ হেফজ (কোরআন শরিফ মুখস্ত) করার লক্ষে ছবক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬-এপ্রিল) বাদ যোহর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হজরত মাওলানা নিজামুল হক ছবক অনুষ্ঠান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যক্ষ, হাফেজ মো. হারিস উদ্দিন, হেফজ বিভাগের হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা মো. ইকবাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পন এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর, দৈনিক প্রিয় চাঁদপুর এস বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক চাঁদপুর খবর এর মফস্বল সম্পাদক এম.এম কামাল, পাঠক সংবাদ এর নিজস্ব প্রতিনিধি দেলোয়ার হোসেন রাসেদ, হেফজ বিভাগে সবক গ্রহণ করেন, আবেদ আল ইকরাম, কে এম আয়ান হোসেন, আহ্ নাফ আবদুল্লাহ, ফাইয়াজ আহমেদ মাহি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ দেওয়ান সহ আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা হেফজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।



