
মহসিন হোসাইন : চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে নকলের দায়ে ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬২ জন কৃতকার্য হয়েছে এবং ৫৮ জন অকৃতকার্য হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মানোন্নয়নে কঠোর নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।



