
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুর-৩ আসন (সদর-হাইমচর) সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই নববর্ষের ঊষালগ্নে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের শান্তিপ্রিয় জনগণসহ বিএনপির নেতা-কর্মীদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এই দিন থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দীপনা।”
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, “বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। নববর্ষে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি -সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দীর্ঘ বছর পর বিএনপি নেতা-কর্মীরা এবার স্বৈরাচারী শাসনের ছায়া থেকে বেরিয়ে তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে, যেটি একটি আনন্দের বিষয়।”
তিনি বলেন, “বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি নববর্ষের প্রভাতে পুনরায় চাঁদপুর সদর ও হাইমচর নির্বাচনী এলাকাসহ জেলাবাসীকে বাংলা ১৪৩৩ সনের আন্তরিক শুভেচ্ছা জানান।



