
চাঁদপুর খবর রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন আছমা সুলতানা মুক্তা।
গত রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেন।
তিনি ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর থেকে জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। তার স্বামী এডভোকেট হারুনুর রশিদ ও জজ কোর্টের আইন পেশায় নিয়োজিত আছেন।
ছাত্র জীবনে জনাব মুক্তা চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভিপি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির নারী ও শিশু বিষয়ক সম্পাদক।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। ব্যক্তি জীবনে তিনি ৩ সন্তানের জননী। বড় মেয়ে ডাক্তার, বড় ছেলে লন্ডনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে এবং ছোট ছেলে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে অধ্যায়নরত।
এডভোকেট মুক্তা সদা হাস্যজ্জল, মিশুক প্রকৃতির মানুষ, তিনি দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলা জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় দায়িত্ব পালন করছেন।



