মতলবে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ

মতলব প্রতিনিধি : রাজধানীর ঢাকায় জায়গা কিনার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ উঠেছে তালাকপ্রপ্ত স্ত্রীর দুই সন্তানের জননীর বিরুদ্ধে।

তালাক দেওয়ার পরও স্বামীর ঘরে থেকেই স্বামী সহ আশেপাশের বিভিন্ন জনের নামে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ জায়েদা বেগমের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বাড়ৈগাঁও গ্রামের নাদিমখার দিঘীরপাড়ের প্রবাসী আব্দুল কাদেরের বাড়ীতে । তার স্ত্রীর নাম জায়েদা বেগম। সে পার্শ্ববর্তী বদরপুর গ্রামের আলমাছের মেয়ে ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আব্দুল কাদিরের সাথে জায়েদা বেগমের প্রায় ১৬ বছর আগে সামাজিক ভাবেই বিয়ে হয়। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই তাদের সাংসারিক জীবনে উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। বর্তমানে তাদের সংসারে দুটি ছেলে সন্তানও রয়েছে। আব্দুল কাদির বিয়ের আগে থেকেই ওমানে থাকে। প্রবাস থেকে তার স্ত্রীর নিকট বিভিন্ন সময়ে টাকা পাঠায় । ঢাকাতে জায়গা কেনার কথা বলেও কয়েকবার টাকা পাঠিয়েছে। আব্দুল কাদির বলেন, দেশে এসে জায়গা কেনার দলিল চাইলে তা দেখাতে পারেনি এবং বিদেশ থেকে পাঠানো প্রায় অধ্যকোটি টাকার কোনো হিসাবও দিতে পারেনি । এছাড়া জায়েদ বেগমের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অসংখ্য প্রমানও পাওয়া যায়। তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং অসামাজিক কর্মকান্ডের কারনে আদালতের মাধ্যমে স্ত্রী জায়েদা বেগমকে তালাক দিয়ে দেন ।

তাকে তালাক দেয়ার পরও সে আমার ঘরে থেকেই আমার মাকে বিভিন্ন সময় মারধর করে এবং আমার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করে জায়েদা বেগম । আমি মানসিক নির্যাতনের শিকার হয়ে আদালতের মাধ্যমে তাকে তালাক দিয়ে আবার বিয়ে করতে বাধ্য হয়েছি । বাড়িতে আমার মা একা থাকে তাকেও সে প্রায় সময় মারধর করে ।

এ বিষয়ে নাদিম খাঁ দিঘীর পাড়ের মিজানুর রহমান, সফিকুল ইসলাম, আলিউল্লা সবুজ, মোস্তফা শাহজাহান , মোঃ আলম জানান আব্দুল কাদির একজন সহজ সরল ছেলে । বিদেশে গিয়ে তার স্ত্রী নিকট টাকা পাঠায়, সে টাকা আত্মসাৎ করে এবং পরকীয়াসহ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরে জায়েদা বেগম। তার স্বামী প্রবাসে থাকার কারণে, বেপরোয়া চলাফেরা, নষ্টামি করতো । তাই তাকে তালাক দিয়ে দেয় । কিন্তুুুু সে স্বামীর ভিটাবাড়ি ছেড়ে যাচ্ছে না । যার কারণে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ।

এ বিষয়ে আব্দুল কাদিরের স্ত্রী জায়েদা বেগম বলেন আমি ওর টাকা আত্মসাৎ করিনি । সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে । তাই আমাকে বাড়ি থেকে তাড়াতে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয়। ।

সম্পর্কিত খবর