চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে কিশোর সন্ত্রাসীদের দৌরাত্ম্য॥ আটক-১

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মডেল থানার পুলিশের অভিযানে চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে কিশোর সন্ত্রাসীদের দৌরাত্ম্যর অস্ত্রের মহড়ার ঘটনায় এক কিশোর সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে চাঁদপুর পুলিশ সুপারের মো. রবিউল হাসানের নির্দেশে এবং চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্তের সার্বিক তত্বাবধায়নে পুলিশের অভিযানে নাহিদ নামে এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

এর আগে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে চাঁদপুর পুলিশ সুপারের মো. রবিউল হাসান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পুলিশের অভিযানে একজন আটক হয়ছে। এই অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত বাকি কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে কিশোর সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে সীমাহীন ভাবে। কথায় কথায় তারা অস্ত্রের মহড়া দিয়ে নিরহ মানুষ, শিক্ষার্থীদের হয়রানি ও তারা তাদের অস্ত্রদিয়ে নিজেদেরকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত ও হত্যার মত ঘটনা বিগত দিনে ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে।

চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় এলাকা তাদের অন্যতম স্পট বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কথায় কথায় তারা অস্ত্রের মহড়া দেয়। সাথী বন্ধুদের সাথে একেবারে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে ঝগড়া, তারপর মারামারি। মারামারিতে সেই ধারালো অস্ত্র দিয়ে নির্দয়ভাবে আঘাত করে থাকে এ সব কিশোররা। এই হলো কিশোর সন্ত্রাসীদের কর্মকাণ্ড।

সম্পর্কিত খবর