চাঁদপুরে সাংবাদিক মাসুদ আলমকে দেখতে জামায়াতের নেতা এড. মোঃ শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মাসুদ আলম।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার খোঁজ খবর নিতে তার বাসায় যান চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইলিয়াস পাটওয়ারী, সাংবাদিক কে এম সালাউদ্দিন, আইটি এক্সপার্ট মাহমুদুল হাসান প্রমুখ।

এদিকে তার মোবাইলে শারিরিক খোঁজ-খবর নেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

সম্পর্কিত খবর