চাঁদপুর জেলা আ’লীগের সভাপতিসহ দেড় শতাধিক নেতাকর্মী রাজনৈতিক মামলায় হাজিরা প্রদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর কোটে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে তারা আদালতে উপস্থিত হন।

২০২৪ সালের রাজনৈতিক ও নাশকতার ৫৭৯/২৪ নং মামলায় আসামিরা আমলি আদালত চাঁদপুরে উপস্থিত হয়ে হাজিরা প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁদপুর বাসস্ট্যান্ড, ফয়সাল মার্কেটসহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক সাতটি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে চারটি মামলা হয়েছে চাঁদপুর সদরে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসব মামলার আসামি। মামলাগুলোর যেসব আসামি জামিনে আছেন, তারা ধার্য তারিখে আদালতে হাজিরা অব্যাহত রাখছেন।

সম্পর্কিত খবর