চাঁদপুরে পাটোয়ারী কোল্ড স্টোরে গ্যাস লিকেজে আতঙ্ক॥ শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের ১১ নং ওয়ার্ডে অবস্থিত পাটোয়ারী কোল্ড স্টোরেজে গ্যাস লিকেজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ গটনায় এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানাযায়।

সোমবার (৬ এপ্রিল)সকাল ৬ টায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম আব্দুল মান্নান, তিনি কোল্ড স্টোরের একজন মেকানিক্যাল শ্রমিক ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত পাটোয়ারি কোল্ডস্টোরেজ নামের এই আলু সংরক্ষণাগারটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে সুনামেন সহিত পরিচালিত হয়ে আসছে।

অদ্যবদি এই প্রতিষ্ঠানে কোন দুর্ঘটনা ঘটেন। সোমবার (৬ এপ্রিল) সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই প্রতিষ্ঠানে যা ছিল একটি নিছক দুর্ঘটনা।ঐ দিন সকালে আমাদের এই কোল্ড স্টোরেজের এ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ হলে,একজন মিস্ত্রি দুর্ঘটনার শিকার হয়। দ্রুত আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি বর্তমানে সে চিকিৎসাধিন রয়েছে এবং সুস্থ রয়েছে। এছাড়াও আমরা সাথে সাথে ফায়ার সার্ভিস,পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করি। সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে আসে।

কিছুক্ষণের মধ্যেই আমাদের মিস্ত্রির মাধ্যমে এর সমাধান হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র আমাদের সুনাম নষ্ট করতে ঘটনাটি ভিন্নভাবে প্রভাবিত করতে চেষ্টা করে বলে জানান,প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আজাদ পাটোয়ারী। তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই যান্ত্রিক ত্রুটিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং পুনরায় হিমাগারটি চালু করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুব এলাহী টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান ঘটনাস্থলে তার টিম পাঠান। পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোল্ড স্টোর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে আসেন। এদিকে, ঘটনার পর এলাকায় কিছু মহল নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত খবর