
ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়া পরিদপ্তর প্রনীত বাষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আওতায় চাঁদপুর সদরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদরের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী এস এম এন জামিউল হিকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকসহ অভিভাবকগণ।
জেলা ক্রীড়া অফিস সুত্রে জানা যায় প্রতিযোগিতা থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করা হবে। সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করবেন সাবেক জাতীয় সাঁতারু বীর মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্লাহ খান।



