শাহরাস্তিতে স্বামীর মুখের দুর্গন্ধে স্ত্রীর থানায় অভিযোগ!

স্বপন কর্মকার মিঠুনঃ স্বামীর মুখের দুর্গন্ধে স্ত্রী অতিষ্ঠ হয়ে স্বামীর বিরুদ্ধঅভিযোগ দায়ের করেছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের সুদুর বাড়িতে।

থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ এপ্রিল শনিবার এই ব্যাপারে শাহরাস্তি থানায় একটি অভিযোগ করেছে মর্মে ওই লিখিত অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে।

অভিযোগকারি পারভীন আক্তার (৫০) জানান, আমার স্বামী ছেরাগ আলী (৮০) বিবাদী প্রতিনিয়ত আমাকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গালমন্দ করা সহ মারধর করে আসছে। বিবাদীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হইয়া পড়িয়াছে। আমি বিবাদীকে অনেক চেষ্টা করিয়াও মুখ পরিষ্কার করাতে পারি নাই। আমি ইহাতে কোন কথা বলিলে বিবাদী আমাকে গালমন্দ করা সহ মারধর করিয়া থাকে।

বর্তমানে বিবাদীর মুখের দুর্গন্ধের ফলে ঘরে বসবাস করা সম্ভবপর হইতেছে না বিধায় শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের থানায় ডেকে বিষয়টি আলোচনা করে সমাধান করা হয়েছে।

সম্পর্কিত খবর