
স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক মেডিল্যব হসপিটাল ও ট্রমা সেন্টারে এক রোগির পেটে থাকা ৮ কেজি ২ গ্রাম ওজনের টিউমার অপারেশ করে বাহির করতে সফল হয়েছেন। অজপাড়াগাঁয়ে এমন হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে আসছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফ্যামিলি মেডিসিন কনসাল্টেন্ট ও সার্জন ডাক্তার মোঃ আরিফ-উল-হাসান।
ফ্যমিলি মেডিসিন কনসাল্টেন্ট ও সার্জন ডাঃ মোঃ আরিফ-উল-হাসান নিজেই হাসপিটালে অস্ত্র পচারের মাধ্যমে ওই টিউমার বাহির করেন।
ডাক্তার আরিফ-উল-হাসান কালবেলাকে জানান, শাহিদা বেগম (৪৫) কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসীন্দা দীর্ঘদিন এই টিউমার নিয়ে ভুগছেন। আমাদের হসপিটালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরিক্ষা শেষে আজ ৩ এপ্রিল শুক্রবার অপারেশ কক্ষে (ওটি) নিয়ে অস্ত্র পচারের মাধ্যমে তা সফল ভাবে সম্পন্ন করা হয়।
বেলা ২:৩০ মিনিট হতে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ব্যাপী চিকিৎসা চালিয়ে শাহিদা বেগমের পেটে থাকা ৮ কেজি ২ গ্রাম ওজনের টিউমার বাহির করা হয়েছে। রোগীর বর্তমান অবস্থা স্বাভাবিক এবং বিপদমুক্ত রয়েছে।




