শাহরাস্তিতে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ, মীর মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

২৮ মার্চ শনিবার গভীর রাত পৌরসভার ৮ নং ওয়ার্ড বটগাছ নামে পরিচিত এলাকা থেকে ভূঁইয়া হাজি বাড়ির মৃত মোঃ খালেকের পুত্র মোঃ দ্বীন ইসলামকে (২৪) হেফাজতে থাকা ৭৫ পিচ ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জের নিদের্শে মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান কালে তাকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ, মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৮, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। ২৯ মার্চ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর