চাঁদপুর-৫ আসনের সাংসদ মমিনুল হককে শাহরাস্তিবাসীর ফুলেল শুভেচ্ছা

স্বপন কর্মকার মিঠুনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মমিনুল হককে শাহরাস্তিবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল ১৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টায় শাহরাস্তি পৌরসভার সুয়াপাড়া জি কে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সংর্বধনা ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান শাহরাস্তি উপজেলা বিএনপির পক্ষে সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সেক্রেটারী ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল,

উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আখতার হোসেন পাটোয়ারী সহ নেতৃবৃন্দ, পৌরসভা বিএনপির পক্ষে আহ্বায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, আকতার হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের পক্ষে আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সাহেদুল ইসলাম মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল গণিসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া মেহের ডিগ্রি কলেজ, ১০ টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ড নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা যুবদল, উপজেলা ও পৌরসভা ছাত্রদল, উপজেলা ও পৌরসভা শ্রমিক দল, পৌর ছাত্রদল, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কৌশল বিনিময় শেষে সংসদ সদস্য মমিনুল হক ঢাকার উদেশ্যে রওয়ানা হন।

সম্পর্কিত খবর